শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা

◾নিজস্ব প্রতিবেদক
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা

নিজস্ব প্রতিবেদক ◾

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের চার দশকেরও বেশি সময়ের জনসেবা, রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সম্পৃক্ততা ও কমিউনিটি উন্নয়নে অবদানের স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটি।

এ উপলক্ষে সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা হিসেবে একটি ‘প্রোক্লেমেশন’ (প্রশংসাপত্র) প্রদান করা হয়েছে।

আজ প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সায়েগ আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য আবু সুফিয়ানের কাছে প্রশংসাপত্রটি হস্তান্তর করেন।

প্যাটারসন সিটির মেয়র আন্দ্রে সায়েগ স্বাক্ষরিত ওই প্রশংসাপত্রে আবু সুফিয়ানের দীর্ঘদিনের জনসেবা, নেতৃত্ব, সাংগঠনিক কর্মকাণ্ড এবং জনগণের কল্যাণে তাঁর অবদানের কথা তুলে ধরা হয়।

প্রশংসাপত্রে উল্লেখ করা হয়, মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম কলেজে অধ্যয়নকালে তাঁর রাজনৈতিক ও নেতৃত্বের যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের দায়িত্ব পালন করেন।

এতে আরও বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি জাতীয় সংসদের চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে তিনি নগর উন্নয়ন, অবকাঠামো আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন, পৌর ও নাগরিক সেবার উন্নয়ন, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করছেন।

প্যাটারসন সিটি কর্তৃপক্ষ তাঁর দীর্ঘদিনের নেতৃত্ব, নাগরিক দায়বদ্ধতা, কমিউনিটি উন্নয়ন এবং জনগণের কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করেছে।

উল্লেখ্য, কমিউনিটির উন্নয়ন, স্থানীয় রাজনীতি, সাংস্কৃতিক বিকাশ, মানবাধিকার রক্ষা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে অনবদ্য ভূমিকার কারণে পেটারসন সিটি প্রতিনিয়ত বিশিষ্ট ব্যক্তিবর্গদের এই বিশেষ প্রোক্লেমেশন বা সম্মাননাপত্রের মাধ্যমে স্বীকৃতি দিয়ে আসছে।

খবর প্রতিদিন ডেস্ক◾