শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের

◾নিজস্ব প্রতিবেদক
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- বোয়ালখালীতে মেধা বৃত্তি অনুষ্ঠানে ডা. মো. আবু নাছের

নিজস্ব প্রতিবেদক ◾

বোয়ালখালী উপজেলায় শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক শিক্ষায় উৎসাহিত করতে এবং মেধা বিকাশের লক্ষ্যে ‘শহীদ ওমর মেধা বৃত্তি ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত ‘শহীদ ওমর স্মৃতি মেধা বৃত্তি-২৫’-এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার আদিল কনভেনশন সেন্টারে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় বোয়ালখালী ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১০০ জন কৃতী শিক্ষার্থীর মেধাবৃত্তি ও ক্রেষ্ট, সনদ, বই সহ বিভিন্ন গিফট তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের পরিচালক ও বিশিষ্ট চিকিৎসক ডা. মো. আবু নাছের। তিনি বলেন, ‘৫ই আগস্ট দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে শহীদ ওমরের আত্মত্যাগ আমাদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। শিক্ষাই একটি জাতির উন্নতির প্রধান হাতিয়ার। শহীদ ওমরের শিক্ষার প্রতি যে স্বপ্ন ও প্রত্যয় ছিল, তা বাস্তবায়নে এই মেধা বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরণের ইতিবাচক উদ্যোগ কেবল মেধা বিকাশই বাড়াবে না, বরং অন্যান্য শহীদদের স্মৃতি রক্ষার্থেও এমন শিক্ষা কল্যাণমূলক কার্যক্রম ছড়িয়ে দেওয়া উচিত।”

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ই আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ওমরের গর্বিত পিতা জনাব নূরুল আফসার।

​এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ও সমাজসেবক ডা. খোরশেদ আলম, জনাব জাহাঙ্গীর আলম, জনাব ইমাম উদ্দিন ইয়াসিন, জনাব শাহাদাত হোসেন, জয়নাল আবেদিন, জনাব আবুল মনসুর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের সম্মানিত অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।