শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

নগদ অর্থ ও ত্রাণ দিয়ে চৌদ্দগ্রামের ২শত পরিবারের পাশে প্রিয়ম কাঁচপুরী

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : করোনা সংকট ভয়াবহ আকার ধারন করার পর থেকেই বহু অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন প্রিয়ম কাঁচপুরী। কখনো নগদ অর্থ আবার কখনো খাদ্য সামগ্রী দিয়ে। প্রিয়ম কাঁচপুরীর পক্ষে এ সকল উপহার মানুষের কাছে পৌছে দিচ্ছেন তাঁর পিতা ওলামালীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী।

এরই ধারাবাহিকতায় ৬ ই মে (বুধবার) সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাবুর্চি গ্রামের ২শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

ত্রাণ বিতরণকালে এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী বলেন, করোনা কালে কিছু নিম্নবিত্ত অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে আমি খুশি। আমার একমাত্র ছেলে প্রিয়ম কাঁচপুরীর পক্ষে এ সকল নগদ অর্থ ও ত্রাণ দিয়ে যাচ্ছি।

প্রচার করা নয়, মানুষের পাশে দাড়ানো আমার উদ্দেশ্য। যতদিন এ পরিস্থিতি থাকবে ততদিন এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সবাই আমার ছেলের জন্য দোয়া করুন। যেনো এভাবে আজীবন সে মানবতার সেবায় নিয়োজিত থাকতে পারে। সে সাথে তিনি সকল বিত্তবানদেরকেও সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার অনুরোধ জানান। উল্লেখ্য যে দীর্ঘদিন আহলাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী সততা ও নিষ্ঠার সাথে বাংলাদেশ ওলামালীগের সভাপতির দায়িত্ব পালন করেন।