মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রাণীশংকৈলে ইয়াবা  বিক্রেতা এক যুবক কে ৬ মাসের কারাদণ্ড

এ কে আজাদ
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

 

এ কে আজাদ রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুশান্ত রায় (২৮) নামে এক মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ আগস্ট) রাত ১০টায় উপজেলা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সুশান্ত রায় পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর দুর্গাপুর গ্রামের দীনেশ চন্দ্র রায়ের ছেলে।

এ ব্যাপারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুনুর রশিদ জানান, সোমবার ২৬ আগস্ট সন্ধ্যায় রাণীশংকৈল থেকে বাসায় ফেরার সময় তিনি রাণীশংকৈল-পীরগঞ্জ মহাসড়কের পুরাতন সেন্টার এলাকায় ব্রিজের উপর কয়েকজন যুবককে দেখতে পান। সন্দেহ হলে তিনি কয়েকজন এলাকাবাসীকে সাথে নিয়ে ওই যুবকদেরকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে সুশান্তের কাছে ৬ পিস ইয়াবা দেখতে পান। এসময় প্রশাসনকে খবর দেয়া হলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সুশান্ত রায় ও সন্দেহভাজন আরো দুজনকে আটক করে নিয়ে আসেন। আটকের পর সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক (৬ পিস ইয়াবা) সহ আটক অভিযুক্ত সুশান্ত রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সুশান্ত রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।