শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সার্বিক কর্ম মুল্যায়নে আবারো পঞ্চগড় জেলায় জুলাই/২৪ মাসের শ্রেষ্ঠ থানা, বোদা থানা

শাহাজান কবীর প্রধান
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

 

মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি

বোদা থানা এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, চুরি, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, জায়গা জমি নিয়ে বিরোধ সহ প্রভৃতি অপরাধ নির্মুল করতে অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বোদা থানা পুলিশ। এরই স্বীকৃতি হিসেবে অদ্য ২৮/০৮/২০২৪ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকার সময় পঞ্চগড় পুলিশ লাইন্সে পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে টানা ছয় বার শ্রেষ্ঠ থানা হিসেবে বোদা থানাকে নির্বাচিত করে অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সাথে সার্বিক কর্মমুল্যায়নে বোদা থানার এসআই মোঃ মঞ্জুরুল ইসলামকে শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়। পঞ্চগড় জেলার মান্যবর পুলিশ সুপার জনাব এস.এম সিরাজুল হুদা, পিপিএম-বার পুরস্কার প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার, অর্থ ও প্রশাসন(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব আমিরুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব রুনা লায়লা সহ সকল থানা অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।