শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

স্পেন থেকে ইতালিতে রোনালদো

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

ডরয়ালকে বিদায় বলে স্পেন থেকে ইতালির জুভেন্তাসে নাম লেখালেন পর্তুগালের ক্রিশ্চায়ানো রোনালদো। দলবদলের গুঞ্জন ছিল আগেই। এবার তাকে আরো উসকে দিল স্পেনের এক পত্রিকা। খবরে প্রকাশ, দিবালা-ইগুয়াইন-খেদিরাদের ঘরে এ বার নয়া সদস্য হতে চলেছেন রোনালদো। আশা করা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ-কে হারিয়ে রোনালদোকে এক রকম দলে টেনেই ফেলল তাঁর ছোটবেলার প্রিয় ক্লাব ইতালির জুভেন্তাস। এই খবর প্রকাশ্যে আসতেই ভেঙে পড়েছেন রিয়াল-এর ভক্তরা। অন্য দিকে খুশির জোয়ার জুভেন্তাসের অনুরাগীদের মধ্যে। ১০ কোটি ইউরোর (বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৮০০ কোটি টাকা) বিনিময়ে জুভেন্তাসের তাঁবুতে সিআর সেভেনকে টানার খবর আগেই প্রকাশ্যে এসেছিল। তবে এটাই চূড়ান্ত অঙ্ক নয়। সূত্রের খবর, রোনালদোকে পেতে চেকের অঙ্ক আরও বাড়াতে পারে জুভেন্তাস। এই প্রজন্মের অন্যতম সেরা তারকা রোনালদোকে পেতে কম কাঠখড় পোহাতে হয়নি জুভেন্তাসকে। মোটা অঙ্কের চেক পকেটে প্রতিযোগিতায় হাজির ছিল রোনালদোর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদ। চারপাশের আরও কিছু বড় ক্লাবও যে কোনও উপায়ে পেতে চাইছিল বিশ্বকাপের চার ম্যাচে চার গোল করা রোনালদোকে। পত্রিকাটির দাবি, তাদের পিছনে ফেলে শেষ হাসি হাসতে চলেছেন জুভেন্তাসের চেয়ারম্যান আন্দ্রে অ্যাগনেলি। প্রায় এক দশক ধরে রিয়েল মাদ্রিদের সঙ্গে ঘর করছেন পর্তুগিজ তারকা। ফরাসি তারকা জিদানের পরিচালনায় তৃতীয় চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পরই নিজের দলবদলের ইচ্ছের কথা জানিয়েছিলেন রোনালদো। তখন থেকেই তাঁকে আটকাতে রিয়ালের প্রয়াস আর ঘরে তুলতে জুভেন্তাসের দড়ি টানাটানি তুঙ্গে ওঠে। এর পর চুক্তি ভেঙে রিয়েল মাদ্রিদের কোচের পদ থেকে জিদান সরতেই সিআর সেভেনের দলবদলের জল্পনা আবার মাথাচাড়া দেয়। যদিও এ প্রসঙ্গে রোনালদো এবং জুভেন্তাস এখনও কেউই সে ভাবে মুখ খোলেননি। তবু দলবদল করতেই পারেন রোনালদো বলে এই সম্ভাবনার আঁচ আগেই উসকে রেখেছেন খোদ রোনালদোর এজেন্ট।