শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বেনাপোল সোনা চোরাচালন মামলায় রাজ্জাকের ১৪ বছরের জেল

মনির হোসেন
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

 

 

মনির হোসেন , বেনাপোল প্রতিনিধি:-
যশোরের সোনা চোরাচালান মামলায় বেনাপোল পোর্ট থানা চিহ্নিত চোরাকারবারি রাজ্জাক সরদারের ১৪ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার২৮আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি রাজ্জাক বেনাপোলের বারোপোতা গ্রামের মৃত সমসের সরদারের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ১৭ জানুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটে বিজিবি সদস্যদের কাছে খবর আসে মোটসাইকেলে এক চোরাকারবারি সোনা নিয়ে ভারতে পাচারের জন্য শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের দিকে আসছে। তাৎক্ষণিক বিজিবির টিম ওই গ্রামে অবস্থান নেয়। কিছু সময় পর নয়কোনা বটতলা কাঁচারাস্তা দিয়ে এক যুবককে মোটরসাইকেলে আসতে দেখে বিজিবি। এসময় তাকে থামতে বললে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর বিজিবি তাতে তাড়া করে আটক করে।
পরবর্তীতে ওই মোটরসাইকেলের চেচিসের মধ্যে থেকে বিশেষ কায়দায় লোকানো অবস্থায় ৬৩পিস সোনারবার উদ্ধার করেন বিজিবি সদস্যরা। যার ওজন সাত কেজি তিনশ’ ৩৭ গ্রাম। বাজার দাম পাঁচ কোটি ৮৯ লাখ ৩১ হাজার একশ’ ৯৪ টাকা।

এ ঘটনায় বিজিবি ক্যাম্প শার্শার হাবিলদার নাসিম উদ্দীন বাদী হয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এসআই মাহফুজ হোসেন মামলাটি তদন্ত করে রাজ্জাক সরদারকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন।

সর্বশেষ বুধবার এ মামলার রায় ঘোষণার দিনে আসমির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রাজ্জাকের উপস্থিতিতে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দেন।