মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ্যামনগরে আগুনে পুড়ে একটি পরিবার হারালো সর্বস্থ,নগদ অর্থ প্রদান করলেন ইউএনও

Reporter Name
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

রিপোর্ট – ভয়েস অব সুন্দরবন ।।

শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে আগুনে পুড়ে বসতবাড়ি সহ ঘরের বিভিন্ন মালামাল ও নগদ টাকা পড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন।

 

এ সময় তিনি জেলা প্রশাসকের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ প্রদান করেছেন।
বুধবার দিবাগত রাত্রে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে যায় কাশিমাড়ী গ্রামের শাহিনুর রহমান এর বসতবাড়ি।
তাৎক্ষণিক ভাবে ঘটনাটি শুনে বুধবার সকালে ছুটে যান শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রনী খাতুন, এ বিষয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার কে জেলা প্রসাশক মোস্তাক আহমেদ স্যারের সহযোগিতায় আমরা শ্যামনগর উপজেলা প্রসাশনের মাধ্যমে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেছি,এছাড়া তার ক্ষতির বর্ননা দিয়ে আবেদন করতে বলা হয়েছে, আমরা সরকারী ভাবে আরো সহযোগিতার চেষ্টা করবো,এ সময় তিনি এ দুর্ঘনার জন্য দুঃখ প্রকাশ করে এলাকার ধন্যাঢ্য মানুষদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত শ্যামনগর সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল রিফাত।
এদিকে ক্ষতিগ্রস্ত শাহিনুর রহমান বলেন, আমার ঘরে আমার স্ত্রী ও শিশু সন্তানরা ঘুমাচ্ছিল, আমি বাড়িতে ছিলাম না, পরে আমার স্ত্রী আগুনের দৃশ্য দেখে সন্তান দুটিকে তড়িঘড়ি করে ঘর থেকে বাইরে নিয়ে আসে। ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, স্থানীয় গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তারমধ্যে ঘরের ভিতরে থাকা মালপত্র পুড়ে ছাই হয়ে যায়,নগদ সাড়ে চার লক্ষ টাকা সহ মটর সাইকেল, ফ্রীজ সহ সকল আসবাব পত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে পরিবার। এ সময় ঘটনাস্থলে আরো উপস্থিত ছিলেন ওই এলাকার ইউপি সদস্য শাহাবুদ্দিন, বাবলুর রহমান প্রমুখ।।
##