শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার সেটেলমেন্ট অফিসে ভুয়া কেরানি আটক, জেল হাজতে প্রেরণ

মোঃ মুজিবর রহমান শেখ
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সেটেলমেন্ট অফিসে সম্প্রতি গত ২৭ আগষ্ট মঙ্গলবার শরিফুল ইসলাম নামে এক ভূয়া কেরানি আটক হয়েছেন। হরিপুর থানার ওসি কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ঐদিন অফিস চলাকালে এজলাসে বসে কাজ করার সময় হরিপুর দুদক কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র নেতারা শরিফুলকে আটক করে । হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের কাছে নিয়ে যান। ইউএনও শরিফুলকে এজলাসে বসার বৈধতা নিয়ে জিজ্ঞাসাবাদ করলে শরিফুল তার অপরাধ স্বীকার করেন, এবং ইউএনও’র কাছে ক্ষমা চান। এরপর অভিযোগকারি দুদক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা তালুকদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন সহ অভিযোগকারিরা শরিফুলকে নিয়ে থানায় যান এবং তার দুর্নীতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ওসি কামাল হোসেন শরিফুলকে ৫৪ ধারায় আটক করে, ঠাকুরগাঁও জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। প্রসঙ্গত, ইতিপূর্বে গত ২২ আগস্ট ২০২৪ইং তারিখে অভিযোগকারিরা দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেন এবং ইউএনও’র কাছে বিভিন্ন দপ্তরের ঘুষ দূর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত স্মারকলিপি প্রদান করেন ।