শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কক্সবাজার উখিয়ার সোনারপাড়া সৈকতে ভেসে এসেছে  একটি মৃত স্পিনার ডলফিন

জামাল উদ্দিন
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
গতকাল বিকেল ৫ টার দিকে ঢেউয়ের সাথে তীরে ভেসে আসা এ মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। ওজন ৯৫ কেজি।
দীর্ঘদিন শিকার করতে না পারায় খাবারের অভাবে অসুস্থ হয়ে এ ডলফিনের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন সমুদ্র বিজ্ঞানীরা।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো: তরিকুল ইসলাম বলেন, ‘মৃত ডলফিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
দাতগুলো সব ভোতা অবস্থায় আছে। পেটে কোনো রকম খাবার পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বয়স্কজনিত কারনে গেছে। দীর্ঘ দিন শিকার করতে না পেরে খাবারের অভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে মৃত্যু হতে পারে। শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে ২০ থেকে ২৪ ঘন্টা আগে মারা যেয়ে থাকতে পারে। তবে ডলফিনটি শরীরের পঁচনের চিহ্ন দেখা যায়নি।

তিনি জানান, ডলফিনটি স্ত্রী প্রজাতির। ময়নাতদন্ত শেষে মৃত ডলফিনটি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে  জানা যায় ।