শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

গোসাইরহাটে জাতীয়তাবাদী সমবায় দলের দোয়া মাহফিল ও আলোচনা সভা

ওবায়েদুর রহমান সাইদ
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শরীয়তপুর প্রতিনিধি:মোঃ ওবায়েদুর রহমান সাইদ।

শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল শরীয়তপুর জেলা শাখার আয়োজনে শনিবার (৩১ আগস্ট ২০২৪) বিকালে গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল রিজিয়া বেগম কমপ্লেক্সে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ইদিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী’র সভাপতিত্বে এবং শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার শাহিন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোসাইরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদল বেপারী, শরীয়তপুর জেলা সমবায় দলের সহ-সভাপতি জি.এম ওয়াহিদুর রহমাস (মিলন গাজী), যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান সাইদ, অর্থ সম্পাদক ইউনুস ঢালী, গোসাইরহাট উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আঃ সালাম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল রাড়ী, জেলা সমবায় দলের সদস্য জি.এম তাওহিদুর রহমান প্রমূখ। এসময় দলীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি, শরীয়তপুরের কৃতি সন্তান, শরীয়তপুর-৩ আসনে বিএনপি’র মনোনীত সাবেক এমপি প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু’র দীর্ঘায়ু কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।