শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ‍্যালয়-বিএম কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৫

মোঃ মামুন খান
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

 

মোঃ মামুন খান বরিশাল প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও বিএম (ব্রজমোহন) কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল নগরী। সাংবাদিক, বাস চালক ও শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জনকে আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৯ জনের অবস্থা আশংকাজনক।

বুধবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার রাত ৩ টার দিকে তিনি জানান, গত সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর জমি সংক্রান্ত ঝামেলায় হস্তক্ষেপ করে বিএম কলেজের শিক্ষার্থীরা। ঔ ঘটনায় সেদিন কলেজটির একাধিক শিক্ষার্থীর ওপর হামলা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৮ টার দিকে চাঁদাবাজির অভিযোগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে আটক করে নগরীর বটতলা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় বিএম কলেজের শিক্ষার্থীরা। তারা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের রাফিন কায়সার এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইমন খান।

খবর পেয়ে আটককৃতদের ছাড়াতে বিশ্ববিদ্যালয় থেকে কয়েকশো শিক্ষার্থী সেখানে গেলে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ভাঙচুর করা হয়। পরবর্তীতে নগরীর নতুনবাজার, নথুল্লাবাদ, আমীর কুটিরসহ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অনেকে হতাহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীজুড়ে সেনাবাহিনী ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।