মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী রুবেলের দ্বিতীয় দফায় রিমান্ড মঞ্জুর 

নরুন নবী
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

 

 

 

রাজশাহী প্রতিনিধি নরুন নবী :  রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই হাতে জোড়া পিস্তল নিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি করা শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা জহিরুল হক রুবেলকে (৪১) দ্বিতীয় দফায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন জানান। পরে শুনানি শেষে রুবেলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মো: ফয়সল তারেক।

এর আগে রোববার (১৫ সেপ্টেম্বর) রুবেলকে আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ।

ওই সময় আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করলে দ্বিতীয় দফায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুবেলের নামে এরইমধ্যে দুই শিক্ষার্থী হত্যাসহ চারটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ইসলামী ছাত্রশিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ওই দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর বৃহস্পতিবার রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র বলছে, প্রথম দফার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর রুবেল জোড়া পিস্তল হাতে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদকালে কান্নাকাটি করেছেন রুবেল এবং নিজেকে রাজনীতিতে জড়ানোয় অনুতাপ প্রকাশ করেছেন।

রুবেল পুলিশ সদস্যদের জানিয়েছেন, এর চেয়ে বাদাম বিক্রি করে খেলেও ভালো করতেন। তাহলে অন্তত এমন বিপদ এড়ানো যেত বলেও জানিয়েছেন।