শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান

নরুন নবী
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

রাজশাহী প্রতিনিধি নরুন নবী :

বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই স্লোগানে রাজশাহীতে ২১ দিনব্যাপি বিভাগীয় বৃক্ষমেলা সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার বিকেল ৪টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন।

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নার্সারি মালিক সমিতির সভাপতি শাহেদুজ্জামান সরকার সঞ্জু।

রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বন অঞ্চল, বগুড়া, বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুুলিশ কমিশনার অনির্বাণ চাকমা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. এ.বি.এম শরীফ উদ্দিন বলেন, প্রকৃতি থেকে অক্সিজেন নেয়া এবং কার্বন-ডাই-অক্সাইড দেয়ার মাধ্যমে আমরা বেঁচে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে। আমাদের সন্তানকে বৃক্ষ সম্পর্কে জানাতে হবে এবং নগর পরিকল্পনাবিদদের সবুজ নগরায়ণে বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হবে। সুশোভিত ফুল, ফলের সাথে বহুবর্ষজীবী বৃক্ষ লাগানোর প্রয়োজনীয়তার গুরুত্বারোপ করেন তিনি।

জলাশয় সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্বারোপ করে তিনি সকলকে ব্যাপক বৃক্ষরোপণ করতে অনুরোধ জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে এ কাজটি করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

সামাজিক বন বিভাগ রাজশাহীর আয়োজনে ও জেলা প্রশাসন রাজশাহীর সহযোগিতায় গত ১ সেপ্টেম্বর নগর ভবন গ্রীন প্লাজায় এ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় ৩৪ টি স্টল অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকগণের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী প্রতিনিধি নরুন নবী : বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই স্লোগানে রাজশাহীতে ২১ দিনব্যাপি বিভাগীয় বৃক্ষমেলা সমাপনী অনুষ্ঠিত হয়েছে।