মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

মেহেরপাড়া ইউপি চেয়ারম্যানকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার 

রাজ উদ্দিন
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন

 

 

 

নরসিংদী জেলা প্রতিনিধি-রাজ উদ্দিন

 

 

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্তকে গ্রেপ্তার করেছেন বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

 

ওসি মোঃ তছলিম উদ্দিন জানান, মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান মাহবুব হত্যা মামলার অন্যতম আসামি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে সংঘর্ষে নিহত পৃথক দুইটি মামলার আসামী আজহার অমিত প্রান্ত। সোমবার দুপুরে তিনি দেশত্যাগের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে ইমিগ্রেশন পুলিশ মাধবদী থানাকে অবগত করলে থানা পুলিশ দ্রুত বিমানবন্দরে পৌঁছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মাধবদী থানা পুলিশের কাছে আজহার অমিত প্রান্তকে সোপর্দ করে।

 

এদিকে প্রান্ত গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়লে খুশিতে এলাকায় মিষ্টি বিতরণ করেন এলাকাবাসী।

 

চলতি বছরের ৩০ মে রাত পৌনে ১২ টায় মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসানকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের জন্য মেহেরপাড়ার বর্তমান ইউপি চেয়ারম্যান আজাহার অমিতকে (প্রান্ত) দায়ী করে নিহত মাহবুবুল হাসানের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।