শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া রাইফেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

মোহাম্মদ আবু নাছের,
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

 

নোয়াখালীতে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া একটি চায়না রাইফেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১১।

 

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, একই দিন রাতে জেলার বেগমগঞ্জ উপজেলার কালারপুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট সন্ধ্যায় স্থানীয় উত্তেজিত জনতা নোয়াখালীর বিভিন্ন থানায় আক্রমণ, ভাংচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট করে। লুটপাটের এক পর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পত্তি লুট করে নিয়ে যায়। পরবর্তী সময়ে র‍্যাব-১১ এর একটি গোয়েন্দা দল থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে বেগমগঞ্জের কালারপুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মি.মি. চায়না রাইফেল উদ্ধার করে।

 

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।