শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

ফতুল্লায় কাভার্ড ভ্যান (নরসিংদী ন-১১-০০৯৩) এর চাপায় আবুল কালাম আজাদ (৫৫) নামের ট্রাফিক পুলিশের এক এটিএসআই নিহত হয়েছেন। কাভার্ড ভ্যানের ধাক্কায় তার মাথায় মারাত্বক জখম হয়েছে।

বুধবার বেলা ১১ টায় ঢাকা-নারায়ণগঞ্জে লিংক রোডে সদর উপজেলার ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ ঘাতক কাভার্ডভ্যান ও এর চালককে আটক করেছে। নিহত আবুল কালাম আজাদ ফরিদপুর জেলার মধুখালি থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে মহানগরের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তবে কাভার্ডভ্যান চালকের নাম ঠিকানা জানা যায়নি।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শরিফুল ইসলাম জানান, শিবু মার্কেট থেকে ফতুল্লা পোস্টঅফিস রোডে কাভার্ড ভ্যানটি উল্টো পথে লিংক রোডের দিকে আসতে চাইলে ট্রাফিক পুলিশের কর্তব্যরত এটিএসআই আবুল কালাম আজাদ এতে বাধা দেন।

এসময় কাভার্ড ভ্যানের চালক সিগন্যাল না মেনে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে উঠে ঢাকা দিকে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজাদকে উদ্ধার করে খানপুর  ৩শ’ শয্যাবিশিষ্ট হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

খবর পেয়ে ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলসহ হাসাপাতালে ছুটে যান। পরে লিংক রোডের জালকুঁড়ি এলাকায় পুলিশ চেকপোস্টে ঘাতক কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়।

তিনি আরো জানান, নিহত আবুল কালাম আজাদের পরিবারকে দূর্ঘটনার খবর জানানো হয়েছে। স্বজনরা আসার পর লাশ পুলিশ লাইনে নিয়ে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।