শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

অসুস্থ্য সাবেক এমপি দবিরুল ইসলাম কে দিনাজপুরে কারাগার থেকে নেওয়া হলো ঢাকা পিজি হাসপাতালে ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও –২ আসন (বালিয়াডাঙ্গী, হরিপুর, রানীশংকৈল) থেকে ৭ বার নির্বাচিত সাবেক এমপি দবিরুল ইসলামকে দিনাজপুর কারাগার থেকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে (পিজি) ভর্তি করা হয়েছে। সম্প্রতি গত শুক্রবার (১১ অক্টোবর) সকালে তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয় । এর আগে ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকালে দিনাজপুর কারাগার থেকে সাবেক এমপি দবিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার কাশিমপুর কারাগারে পাঠায় কারা কর্তৃপক্ষ । বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কারাগারের জেল সুপার মতিয়ার রহমান । তিনি বলেন, শারীরিক অবস্থার অবনতি চিকিৎসার জন্য ঢাকার কাশিমপুর কারাগারে আমরা পাঠিয়েছি। সে খানকার চিকিৎসক উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পিজি হাসপাতালে ভর্তি করেছে । তিনি সেখানে চিকিৎসাধীন আছেন । এদিকে সাবেক এমপি দবিরুল ইসলামের নাতি সিয়াম মুঠোফোনে শুক্রবার সন্ধ্যায় জানান, নানাকে সকালে পিজি হাসপাতালে নেওয়া হয়েছে। আমি সহ বেশ কয়েকজন দেখা করতে এসেছি। তবে সন্ধ্যা হলেও তার সাথে দেখা করার সুযোগ হয়নি । নিরাপত্তার দায়িত্বে থাকা কারা পুলিশ সদস্যদের সাথে কথা হয়েছে, তারা বলছেন চিকিৎসা চলছে। পরিবারের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক এমপি দবিরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ্য । কয়েক বছর ধরে দেশের বাইরের চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে ছিলেন। এর ফলে তিনি গত দ্বাদশ সংসদে নির্বাচনে অংশ না নিয়ে তার ছেলে মাজহারুল ইসলাম সুজনকে আসনটি ছেড়ে দেন। গত ৩ অক্টোবর গভীর রাতে চাঁদাবাজির একটি মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকার আ.লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে গ্রেপ্তার করে রুহিয়া থানা পুলিশ । পরে বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হলে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহিমা খাতুন। আসামীপক্ষের আইনজীবি এ্যাড. আবু হাসনাত বাবু বলেন, গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাবেক এমপি’র জামিন ও রিমান্ড শুনানির দিন ধার্য্য ছিল। দুর্গাপূজার ছুটির কারণে তারিখ পেছানো হয়েছে। আদালত খুলেল বলা যাবে পরবর্তী ধার্য তারিখ।

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে দবিরুল ইসলামকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় দিনাজপুর কারাগারে রয়েছেন সাবেক এমপি দবিরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম সুজন । সাবেক এমপি দবিরুল ইসলাম ১৯৮৬ সালে প্রথম এমপি নির্বাচিত হন। এরপর থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ পর্যন্ত তিনি ঠাকুরগাঁও-২ আসনে টানা সাত বার এমপি হন।