মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রাউজানে গাউছুল আজম দস্তগীর সুন্নী সম্মেলন অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

 

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে হযরত আব্দুল কাদের জিলানী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় গাউছুল আজম দস্তগীর সুন্নী সম্মেলন যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।

গত ১৫ অক্টোবর মঙ্গলবার বাদে মাগরিব উত্তর সর্তা দরগাহ বাজার ঈদগাহ ময়দানে আয়োজিত সম্মেলনে মেহমানে আ’লা ছিলেন আঞ্জুমানে রহমানিয়া মঈনীয়া মাইজভান্ডারীয়া কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শাহসুফি মাওলানা সৈয়্যদ ড. সাইফুদ্দিন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী।

আব্দুল কাদের জিলানী কল্যাণ ট্রাস্টের  সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নূরী।

ট্র্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আলী ও শওকত হোসেন সারজানের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জোবায়ের রেজভী।

বিশেষ অতিথি ছিলেন ইহরাম হজ্ব কাফেলার পরিচালক আমিরুল হুজ্জাজ মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আজহারী।

উদ্বোধক ছিলেন দরগাহ বাজার জামে মসজিদের খতিব মাওলানা সেলিম উদ্দিন রেজভী।

মাহফিলে নানা কর্মসূচির মধে ছিল সকাল থেকে পবিত্র খতমে কুরআন, খতমে গাউছিয়া, খতমে গেয়ারভী শরীফ। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী দ্বারা নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ট্রাস্ট কর্তৃক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ট্রাস্ট পরিচালনাধীন হযরত আব্দুল কাদের জিলানী (র:) হেফজখানা ও এতিমখানা হতে ২০২৪ সালে ৪জন ছাত্র কোরআন হেফজ সমাপ্ত করায় দস্তারে ফজিলত প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আহমদ কবির, মোহাম্মদ হারুন, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ শহিদুল্লাহ, জামাল কোম্পানি, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ রফিক, জসিম উদ্দিন, নজরুল, হাফেজ মাসুদ, মোহাম্মদ এমদাদ, নুরুল ইসলাম, হাসান তালুকদার সহ ট্রাস্টের অন‍্যন‍্যা কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

পরিশেষে মিলাদ-কেয়াম শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল‍্যাণ কামনা করে মোনাজাত করা হয় এবং উপস্থিত সকল মেহমানের মাঝে তবাররুক বিতরুণ করা হয়।