শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কোটালী পাড়ায় শেখ হাসিনার সুসাস্থ কামনা করে গাজী পিরের পালা গান অনুষ্ঠিত।

শেখ কামরুজ্জামান( রানা)।
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

 

কোটালী পাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি – শেখ কামরুজ্জামান( রানা)।

 

গোপালগঞ্জের কোটালিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসাস্থ কামনা করে গ্রামগঞ্জের ঐতিহ্য বাহি দয়াল পির গাজী কালুর পালা গান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাত ১০টা থেকে ভোর রাত পর্যন্ত উপজেলার রাধাগন্জ ইউনিয়নের দেবগ্রামে ফারুক মিয়ার বাড়ীতে এ গাজীর পালা গান অনুষ্ঠিত হয়।

রাধাগঞ্জ ইউনিয়নের ৫ নং ওর্য়াডের আওয়ামী যুবলীগের সভাপতি আফজাল শেখ এ পালা গানের আয়জন করেন। গাজী কালুর গানের অভিনয় শিল্পী

বাগের হাট জেলার সুমন মিয়ার দল প্রায় দশ জন নারী ও পরুষ মিলে এ দয়াল পির গাজীর গান পরিবেশন করেন।

বিগত দিনে গ্রামগঞ্জের মানুষ বিপদ, আপদ, বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি সহ নানা বিধ সমস্যায় পতিত হলে তখোন এই দয়াল পির গাজীর নামে গান দিলে নাকি আল্লার ইচ্ছায় সকল সমস্যার সমাধান হয়ে যেত বলে জনশ্রুতি রয়েছে।

৫ নং ওয়াড যুবলীগের সভাপতি আফজাল শেখ বলেন,জননেত্রী শেখ হাসিনা যেখানে থাকুক সে জেন ভালো থাকে। আমি শেখ হাসিনার একজন একনিষ্ঠ কর্মী, আমার আশা জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশের মাটিতে ফিরে এসে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং এই বাংলাদেশকে একটি সুন্দর গণতন্ত্র উপর দিয়ে এই দেশটাকে সকল প্রকার অরাজনৈতিক অবস্থা থেকে মুক্তি দিবে। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উদ্দেশ্য করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ।