শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফয়সাল রহমান জনি
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার মাদক মামলায় সোহাগ মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ফিরোজ কবির এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত সোহাগ মিয়া গাইবান্ধা জেলার ২ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩০ জুন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শহরের গোডাউন রোডের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে হেরোইন বেচাকেনা হবে। এ সময় গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফ হোসেন অভিযান চালিয়ে সোহাগ মিয়া ও বাবু নামে দুজনকে হেরোইনসহ গ্রেপ্তার করে। অভিযানের সময় সোহাগ মিয়ার কাছ থেকে ১১১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোহাগ মিয়া ও বাবুকে আসামি করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।