শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

নাটোরেসাবেক এমপি শিমুলের সহযোগিকে আদালত চত্বরে মল নিক্ষেপ ‎

স্বাধীন আলম হোসেন
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

 

‎সাধীন আলম হোসেন

‎নাটোর প্রতিনিধি

‎নাটোর আদালত চত্ত্বরে সাবেক এমপির সহযোগী কোয়েলকে ডিম নিক্ষেপ

‎নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী রাশেদুল ইসলাম কোয়েলকে আদালতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে আদালত তাকে নাটোর কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

‎মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে নাটোর আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এর আগে সকাল থেকেই আদালত চত্ত্বরে নিরাপত্তায় জোরদার করা হয়।

‎পরে রাশেদুল ইসলাম কোয়েলকে আদালতে তোলা হলে ৫/৬ মামলায় তদন্ত কর্মকর্তারা গ্রেফতারের আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে তাকে নাটোর কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

‎আসামি রাশেদুল ইসলাম কোয়েল (৩৭) নাটোর সদর উপজেলার চকবৈদ্যনাথ মহল্লার আমিনুল ইসলামের ছেলে। তিনি নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

‎জানা গেছে, গত শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সীমান্তের ৮৪/৫-এস সীমানা পিলার দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় কোয়েলসহ তিনজনকে বিজিবি সদস্যরা আটক করেন। এরপর তাদের বিজিবির কুষ্টিয়া সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। আটক ব্যক্তিদের অপরাধের প্রোফাইল এবং সংবেদনশীলতা বিবেচনায় নাটোর জেলা পুলিশের একটি বিশেষ টিম প্রিজন ভ্যানে দৌলতপুর থানা থেকে রাতে দ্রুততম সময়ের মধ্যে তাদের নাটোরে নিয়ে যান।

‎আটক ব্যক্তিদের মধ্যে রাশেদুলের নামে হত্যা, নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রেজাউলের নামে মাদক, মোটরসাইকেল চুরি, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নাশকতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগেও আলাদা মামলা রয়েছে।