শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

গাজীপুরে রুকন সম্মেলন  জাতী ধর্ম ‌দলমত নির্বিশেষে বাংলাদেশ আমাদের সবার- ডাঃ শফিকুর রহমান

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

 

 

গাজীপুর প্রতিনিধি : জাতী ধর্ম ‌দলমত নির্বিশেষে বাংলাদেশ আমাদের সবার বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের এই প্রিয় দেশে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হলে প্রতিটি নাগরিক মর্যাদাবান নাগরিক হিসেবে পরিচয় দিতে সুস্থ বোধ করবেন। আপনারা দেশে প্রবাশে নিবাসে যারাই আছেন তারা একজন গর্বিত বাংলাদেশী হিসেবে যেন নিজের পরিচয় সানন্ধে প্রকাশ করতে পারেন। শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর সাগর সৈকত কনভেনশন হল সেন্টার জেলা জামায়াতের রুকন সম্মেলনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

 

 

সম্মেলনে প্রধান অতিথি বলেন, আমরা কৃতজ্ঞতা জানাই সারা দেশবাসীর প্রতি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে বিশ্বের যে যেখানে আছেন, এই যুদ্ধে সমান তালে দেশে-প্রবাশে জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাদের আমরা মোবারক বাদ জানাই।

 

 

এসময় তিনি বলেন, প্রবাসীরা লাঞ্ছিত ও অধিকার বঞ্চিত ছিলেন। এজন্য জুলাইয়ের আন্দোলন শুরু হওয়ার পর আমরা লক্ষ্য করেছি তারা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে স্বৈরশাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ছিলো। আর এজন্য সৈরশাসকের ভীত কেঁপে উঠেছিল থরথর করে। আর তখন সৈরশাসকের পক্ষ হতে হাত জোর করে তাদের কাছে মিনতি করে চাওয়া হয়েছে দেশের জন্য রেমিটেন্স পাঠান। কিন্তু ধোঁকাবাজদের কথায় তাঁরা মোটেও বিচলিত হননি। তাঁরা তাঁদের সিদ্ধান্তেই অটল ছিলেন বারংবার। আবার জালিমের পতন হওয়ার সাথে সাথেই তাদের হাতে ধরে রাখা অর্থ দেশের উন্নয়ন ও প্রয়োজনের জন্য পাঠিয়ে দিয়েছেন। আমরা তাদের মোবারকবাদ জানাই।

 

 

গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর খায়রুল হাসান, সেক্রেটারী আবু সাইদ ফারুক, জেলা সেক্রেটারী মো: সফি উদ্দিন, জেলা নায়েবে আমীর আবদুল হাকিম, জেলা নায়েবে আমির মাওলানা সেফাউল হক, জেলা সহকারী সেক্রেটারী আনিসুর রহমান বিশ্বাস, জেলা প্রচার সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, জেলা অফিস সম্পাদক মোহাম্মদ আলী। সম্মেলনে জেলার ৫টি উপজেলার সদস্য (রুকন) উপস্থিত ছিলেন।0