মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদিকা নিজ বিভাগ রাজশাহীতে পরীক্ষা দিতে এসে গ্রেফতার 

নূরুন নবী : 
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন

 

 

রাজশাহী প্রতিনিধি নূরুন নবী :

রাজশাহী সরকারি মহিলা কলেজে নিজ বিভাগে পরীক্ষা দিতে এসে রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া গ্রেপ্তার হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) দুপুরে পরীক্ষার হলে অবস্থানকালে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এই নেত্রী। পরে শিক্ষার্থীদের দাবির মুখে তাকে নগরের বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে কলেজ প্রশাসন।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের এই নেত্রী সরকারের পক্ষে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হুমকি ধামকি দিয়েছেন। এমনকি সে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নামের তালিকা করে ছাত্রলীগের শীর্ষ নেতাদের কাছে পাঠিয়েছেন।

জানা গেছে, জান্নাতুল ফেরদৌস প্রিয়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের বড় মেয়ে আনিকা ফারিহা জামান অর্ণার ডান হাত হিসেবে রাজেনৈতিক মহলে পরিচিত ছিলেন। তিনি মেয়র লিটনের নির্বাচনী নারী সমন্বয় কমিটির সদস্য ছিলেন।

এদিকে, গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য তাকে গাড়িতে উঠানোর চেষ্টা করলে প্রিয়া ‘মুজিব সেনার স্মরণে, ভয় করি না মরণে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। যা মুহুর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ জানান, আজ বিকেলে জান্নাতুল ফেরদৌস প্রিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে থাকা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।