শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ঠাকুরগাঁওয়ে বার্ষিক ঔষুধ বিতরণ ও প্রানীসম্পদ উন্নয়ন বিষয়ে সভা ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

 

ঠাকুরগাঁওয়ে প্রাণীসম্পদ দপ্তরের বার্ষিক ঔষুধ বিতরণ ও বিভাগীয় পরিচালক ড. মো: নজরুল ইসলামের সাথে প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে ঠাকুরগাঁও জেলা ও উপজেলার কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইজহার আহমেদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: নজরুল ইসলাম প্রমুখ। পরে ঠাকুরগাঁও জেলা ও উপজেলার নব যোগদানকৃত কর্মকর্তাদের বরণ করে নেওয়া হয়। নব যোগদানকৃত কর্মকর্তারা হলেন, ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইজাহার আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রেজওয়ানুর হক, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: সাইদুর রহমান, রানীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রুপম চন্দ্র মহন্ত, বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোছা: মৌসমী আক্তার ও পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রনজিত কুমার সিংহ।

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় সর্বশেষ অগ্রগতি এবং সদ্য সমাপ্ত বিনামুল্যে পিপিআর টিকা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। পোল্ট্রি শিল্পের বাজারে একদিনের ব্রয়লার ও ডিমপাড়া মুরগীর বাচ্চা এবং পোল্ট্রি খাদ্যের দাম বেশি হওয়ায় ক্ষুদ্র খামারীরা বিপাকে আছেন। এ বিষয়ে বিভাগীয় মনিটরিং কার্যক্রম জোরদার করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয় আলোচনা সভায়।