শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ঠাকুরগাঁওয়ে ‘১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ’র সমাপন ও পুরস্কার বিতরণ ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

 

ঠাকুরগাঁওয়ে জমজমাটপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে “১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ-২০২৪” এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । ২ নভেম্বর শনিবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয় । হকি একাডেমী এসোসিয়েশন অফ বাংলাদেশের ব্যবস্থাপনায় ও “ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী”র আয়োজনে সমাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হকি একাডেমী অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মো: মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, বিশেষ অতিথি পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, হকি একাডেমী এসোসিয়েশন অফ বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শাহেদুজ্জামান রাহাত, সভাপতি আবু সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান পিয়াল প্রমুখ ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী’র সাধারণ সম্পাদক আহমদুল্লাহ বাবু, ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের উপদেষ্টা মো: মাজেদ জাহাঙ্গীর অপু, ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী টিমের কোচ মো: হারুন অর রশিদ সহ অংশগ্রহণকারী ৭টিমের খেলোয়াড়, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

ফাইনাল খেলায় “ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী” টিম ৪ – ২ গোলে ”বৈকালী সংঘ রাজশাহী” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । পরে চ্যাম্পিয়ন, রানার্স আপ ও অংশগ্রহণকারী টিমকে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ । উল্লেখ্য, টুর্নামেন্টে ৭টি টিম অংশগ্রহন করে । টিমগুলো হলো– ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী, প্রাথমিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী, শহীদ আসাদ হকি একাডেমী যেশোর, রংপুর হকি একাডেমী, দিনাজপুর হকি কিনিক, আল আসকার হকি একাডেমী পঞ্চগড় ও বৈকালী সংঘ রাজশাহী।