শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শার্শায় জামায়াত কর্মিকে পিটিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

মনির হোসেন
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

 

 

বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শায় ছেলেকে না পেয়ে বাবা আলী রসুল (৫০) নামে এক জামায়াতে ইসলামী দলের কর্মীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা এসময় আলী রসুলকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

 

শনিবার (২ নভেম্বর) রাত ৮ টার দিকে লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আলী রসুল উপজেলার লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

 

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী। একটি বিক্ষোভ মিছিল উপজেলার শিওরদাহ বাজার প্রদক্ষিণ করে বাজারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় জামায়াত নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, যারা এ হামলায় জড়িত অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়ন এর দূর্গাপুর ওয়ার্ডে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভা শেষে নেতা-কর্মীরা নিজ নিজ বাড়ি ফিরে যায়। এ সময় ওই এলাকার আজিত, ইকরাম, আতাউর, আল আমীন, মুন্না, আজগার, বিল্লাল ও কিতাবের নেতৃত্বে একদল সন্ত্রাসী জামায়াত কর্মী আব্দুল্লাহর বাড়িতে হামলা চালায়। তারা আব্দুল্লাহকে না পেয়ে তার পিতা আলী রসুলকে রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে এই ইউনিয়নে জামায়াতের কোন মিটিং করা যাবে না বলে হুংকার দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

শার্শা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ জানান, জামায়াতের সাধারন সভা শেষে সবাই বাড়ি চলে গিয়েছিলো। পরে আওয়ামীলীগ আমলে সন্ত্রাসী করে বেড়ানো ওই সমস্ত সন্ত্রাসীরা বিএনপির সাথে যোগ দিয়ে এ হামলার ঘটনা ঘটায়। তিনি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতারের দাবি জানান।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে শুনেছি। এখনো থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে