শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

মেয়ে দিয়ে ফাঁসাতে গিয়ে দারোগা আটক

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

মেয়ে,মাদক দিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করা এএসআই মাশেকুরের নেশা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
পুলিশই জনতা-জনতাই পুলিশ এই শ্লোগানটি প্রত্যেকটি থানায় লেখা আছে। কিছু অসাধু পুলিশের কর্মকান্ডের কারনে সাধারন মানুষ পুলিশের শ্লোগানটির উপর বিশ্বাস হারিয়ে ফেলছে। নিজেদের স্বার্থের কারনে গোটা পুলিশ ডিপার্টমেন্টের উপর আস্থা রাখতে পারছেনা মানুষ। কিছু পুলিশ সদস্য পুলিশের চাকুরীটাকে হাতিয়ার হিসেবে অপব্যবহার করে মানুষকে মেয়ে,মাদক দিয়ে ফাসানো যেন তাদের নেশায় পরিণত হয়েছে। তেমনি সিদ্ধিরগঞ্জ থানার একজন বø্যাকমেইলকারী পুলিশের এএসআই মাশেকুরকে মেয়েসহ আটক করেছিলো সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকাবাসী। জানা যায়, গতরাত বুধবার আনুমানিক রাত ৩ টার সময় সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মাশেকুর এক মেয়েকে দিয়ে হাউজিং এলাকার ফকিরবাড়ীর মৃত আব্দুল খালেকের ছেলে মাসুমকে ফাঁসানোর চেষ্টা করে। এএসআই মাশেকুর মাসুমকে বলে তুই বাঁচতে হলে ৫০ হাজার টাকা। এমন অনৈতিক টাকা দাবী করার সময় এলাকাবাসী টের পেয়ে এএসআই মাশেকুর ঐ নারীসহ ৪ জনকে আটক করে এলাকাবাসী। ৪ থেকে ৫ ঘন্টা আটকের পর সিদ্ধিরগঞ্জ থানার ওসি অপারেশন আজিজুলের নেতৃত্বে পুলিশ তাদের উদ্ধার করে। মাশেকুর সিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করার পর থেকে বিভিন্ অপরাধীদের সাথে সখ্যতা গড়ে তুলে। ঐ নারীকে দিয়ে আরো কয়েকজনকে ঠিক একইভাবে বø্যাকমেইল করেছেন এএসআই মাশেকুর। মাশেকুরের অপকর্মে কথা লিখে শেষ করা যাবেনা। এতটাই বেপরোয়া হয়ে উঠে ছিলো মাশেকুরকে নিয়ে থানা পুলিশও অতিষ্ঠ হয়ে উঠেছিলো। হাউজিং এলাকার কিছু বখাটে ছেলেদের দিয়ে সাধারন মানুষকে মাদক দিয়েও ফাঁসানোর কথা শুনা যাচ্ছে। এ অপরাধী পুলিশ সদস্যের বিরুদ্ধে নারায়নগঞ্জ পুলিশ সুপার কঠোর ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
তারিখ ২৬.০৪.১৮