মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ্যামনগর কপোতক্ষ নদী থেকে বালি উত্তোলন কারী দুজন আটক,জরিমানা প্রদান

ভয়েস অফ সুন্দরবন
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সুন্দরবন সংলগ্ন নদীগুলো এখন বালিখোরদের দখলে,যত্রতত্র থেকে বালি উত্তোলন করার কারনে অধিকাংশ নদীর চর সহ গ্রাম রক্ষা বাধগুলতো ফাটল ও ভাঙনের সৃষ্টি হচ্ছে।

বৃহস্পতিবার বালি উত্তোলনের অভিযোগে

বুড়িগোয়ালিনী নৌ পুলিশ সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদী থেকে দুই জন কে আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ঘোলা এলাকার ইউনুস শেখের ছেলে ওয়াছকুরুনি ও মনিরুল ইসলাম। বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালি ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কোনো সুযোগ নেই। যারা এই কাজে জড়িত থাকবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে,ইতিমধ্যে প্রসাশনের পক্ষ থেকে বালি উত্তোলন কারীদের কয়েক দফায় জেল জরিমানা প্রদান করা হয়েছে, তবে এটি অব্যাহত থাকবে।