শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

মেঘনায় সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার স্ত্রীকে প্রতারণার অভিযোগ

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

কুমিল্লার মেঘনা উপজেলার বড় নোয়াগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজাফফর হোসেনের স্ত্রী সুরাইয়া বেগম সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন। ওই কর্মকর্তা মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি ভবন নির্মাণের কথা বলে তাঁর স্বামীর কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন, কিন্তু প্রতিশ্রুতি দেওয়া কাজটি আর বাস্তবায়ন করেননি এবং টাকা ফেরতও দেননি বলে তাঁর অভিযোগ।

লিখিত এক অভিযোগে তিনি উল্লেখ করেছেন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মো. সেতারুজ্জামান, যিনি একই এলাকার মৃত সামাদ মাস্টারের ছেলে, ২০১৭ সালে দাউদকান্দি উপজেলায় দায়িত্ব পালনকালে অতিরিক্তভাবে মেঘনা উপজেলায় সমাজসেবা কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সে সময় তিনি বিভিন্ন প্রকল্পের নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। একই সময়ে পারিবারিক সম্পর্কের সুবাদে মুক্তিযোদ্ধা মুজাফফর হোসেনের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন তিনি।

সুরাইয়া বেগম বলেন, “আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা মুজাফফর হোসেনের সঙ্গে সেতারুজ্জামানের আত্মীয়তা ছিল। একদিন সে আমাদের বাড়িতে এসে জানায়, মুক্তিযোদ্ধাদের জন্য সরকার ৩০ লাখ টাকার একটি বিল্ডিং দেবে, কিন্তু বিল পাস করাতে ‘উপরের অফিসারদের’ দিতে হবে পাঁচ লাখ টাকা। সে আশ্বাস দেয়, টাকা দিলে ছয় মাসের মধ্যেই কাজ শুরু হবে। তাছাড়া আমার স্বামী গরিব মানুষ ছিলেন, তবু তাঁর কথায় বিশ্বাস করে ধারদেনা করে পাঁচ লাখ টাকা জোগাড় করেন। আমি ও বড় ছেলে মিলে সেই টাকা মেঘনা সমাজসেবা অফিসে গিয়ে সেতারুজ্জামানের হাতে তুলে দিই। কিন্তু সময় পেরিয়ে গেলেও কোনো কাজ শুরু হয়নি। যোগাযোগের চেষ্টা করলে সে নানা অজুহাত দেখিয়ে এড়িয়ে যায়। প্রতারণার শোকে ও ঘুরে বেড়ানোর ক্লান্তিতে আমার স্বামী ২০১৯ সালের ১৫ অক্টোবর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।”

সুরাইয়া বেগম আরও বলেন, “আমার স্বামী মারা যাওয়ার পর জানাজায় এসে সেতারুজ্জামান আমাকে বলে, ‘চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যে টাকাটা ফেরত দেব, তবে কাউকে এ বিষয়ে জানানোর দরকার নেই। কিন্তু সেই দেখা ছিল শেষ দেখা, এরপর আর কোনো খোঁজ নেননি তিনি। আমি এখন স্বামীহারা, অসহায়। ধার করা টাকার জন্য মানুষ আমাকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে। পাওনা টাকা না পেয়ে মানসিক যন্ত্রণায় ভুগছি। মৃত্যুর আগে শুধু আমার টাকাটা ফেরত চাই।”

এ ঘটনায় তিনি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর জেলা সমাজসেবা কার্যালয় বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। ৭ অক্টোবর পাঠানো এক চিঠিতে জানানো হয়, অভিযোগের তদন্ত ২০ অক্টোবর সকাল ১১টায় জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সময়ে তদন্ত সম্পন্ন হলেও ঘটনার কোনো সুষ্ঠু সমাধান হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই বৃদ্ধা নারী।

অভিযুক্ত কর্মকর্তা মো. সেতারুজ্জামান বর্তমানে গাজীপুর জেলার কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা)-এর সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বক্তব্য জানতে চাইলে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।