মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

গ্রেপ্তার ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক ::
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন

ক্ষমতা হারানোর দুই বছর পর গ্রেপ্তার হলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। শনিবার (২২ নভেম্বর) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

দেশটির পুলিশ বলছে, বলসোনারোর নামে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা সুপ্রিম কোর্ট অনুমোদন করেছেন। সমালোচকরা বলছেন, তদন্ত হওয়ার পর তার গ্রেপ্তার ছিল সময়ের ব্যাপার মাত্র। খবর সংবাদমাধ্যম সিএনএনের।

 

সিএনএনকে একটি সূত্র জানিয়েছে, কিছুদিন আগে বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো সাবেক প্রেসিডেন্টের বাড়ির সামনে সমাবেশ করেছিল। এরপরই বলসোনারোর গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া এগোয়।

 

এর আগে ২০২২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পরাজয়ের পরও ক্ষমতা ছাড়তে অনীহা দেখান বলসোনারো। তখন তিনি অভ্যুত্থান ঘটানোর চেষ্টাও করেছিলেন বলে অভিযোগ ওঠে। এ মামলায় চলতি বছরের শুরুতে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চ। তার বিরুদ্ধে রায় দেন চারজন।

 

তদন্ত বলছে, বলসোনারো সশস্ত্র অপরাধী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। এটির লক্ষ্য ছিল জোরপূর্বক গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলা। ২০২৩ সালের ৮ জানুয়ারি তার সমর্থকদের সরকারি ভবনে হামলার অভিযোগ আরও জোরালো করে।

 

এদিকে বলসোনারো অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।