শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব নিয়ে সরকারের প্রামাণ্যচিত্র প্রকাশ

নিউজ ডেস্ক ::
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে কেন্দ্র করে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে সরকার।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রামাণ্যচিত্রটি প্রকাশ করে।

 

 

সেখানে বলা হয়, শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার সমন্বয়ে তিনি (খালেদা জিয়া) হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে অনন্য চরিত্র। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতি আজ একসুরে প্রার্থনারত।

 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত দুই মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’ শিরোনামের প্রামাণ্যচিত্রে দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।

 

প্রামাণ্যচিত্রটিতে স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনে তার ভূমিকা চিত্রায়িত হয়েছে।

 

এতে এক-এগারোর সময় তার আপসহীন অবস্থান, নিজে ও দুই ছেলের নিরাপত্তার বিনিময়েও আপস না করার দৃঢ়তার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ফ্যাসিবাদী শেখ হাসিনা আমলে মিথ্যা মামলায় তার কারাবরণের বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে।

 

প্রামাণ্যচিত্রটি শেষ হয়েছে এই মন্তব্য দিয়ে- বেগম খালেদা জিয়া, জাতি আপনার জন্য প্রার্থনা করছে।