শনিবার, ৩০ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম:
ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো আন্তর্জাতিক বিশ্বতানের রবীন্দ্র নজরুল সংগীত প্রতিযোগিতার আসর ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার উদ্বোধন হলো আন্তর্জাতিক বিশ্বতানের স্থায়ী একাডেমিক অফিস চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য আবু সুফিয়ান সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন নির্মাণ ও প্রতারণার অভিযোগ  ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের প্রয়াণ দিবসে শ্রদ্ধা ও ভালোবাসার অঞ্জলি জ্বালানি সংকটের কারণে অফিস ও বাণিজ্যের সময়সূচীতে পরিবর্তন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ভোজ্য তেলের নতুন দাম সারা বাংলাদেশে আজকে থেকে কার্যকর

শাহীন মাহমুদ ◾স্টাফ রিপোর্টার
Update Time : শনিবার, ৩০ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

দেশের বাজারে ভোজ্যতেলের দাম আবারও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। নতুন এই মূল্য আজ সোমবার (৮ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হচ্ছে।

– Advertisement –

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গতকাল রোববার (৭ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বাড়ানোর এই ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, কোন পণ্যের দাম কত টাকা বাড়ল এবং নতুন দাম কত হলো, তা নিচে তুলে ধরা হলো:

বোতলজাত সয়াবিন তেল (১ লিটার) ৬ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯৫ টাকায়। খোলা সয়াবিন তেল (১ লিটার) ৭ টাকা বেড়ে ১৭৬ টাকা, বোতলজাত সয়াবিন তেল (৫ লিটার) ৩৩ টাকা বেড়ে ৯৫৫ টাকা এবং খোলা পাম তেল (১ লিটার) ১৬ টাকা বেড়ে লিটার ১৬৬ টাকায় বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, এর আগে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এককভাবে ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল, যেখানে নতুন করে বাজারে আসা পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছিল ৯৬৫ টাকায় এবং বোতলজাত প্রতি লিটার বিক্রি হচ্ছিল ১৯৮ টাকায়।

আজকের মূল্যবৃদ্ধির ফলে জাতীয় অর্থনীতিতে সাধারণ ভোক্তার ওপর চাপ আরও বাড়বে।