বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম:
আবারও ধরা খেল বারকোড, অনেক আকুতিতেও এড়াতে পারেনি জরিমানা খামেনি আর নেই ! মুহূর্তেই শোকের ছায়া পুরো ইরান জুড়ে নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আবুল কালাম আযাদের আত্মসমর্পণের আবেদন পদ্মা সেতুতে টোল থেকে আয় ৩ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সাময়িক সরিয়ে নিচ্ছে ভারত ভেঙেই চলেছে রেকর্ড, ৪ হাজার ৮০০ ডলারের মাইলফলকে সোনার আউন্স বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য হাইকোর্টের দ্বারস্থ পিটিআই যেভাবেই হোক ভোটের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে : প্রধান উপদেষ্টা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শীতার্ত পাহাড়িদের পাশে দাড়ালো মানবিক সংগঠন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস PIHR পরিবার

শান্ত বড়ুয়া▪️বান্দরবান প্রতিনিধি
Update Time : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শীতার্ত পাহাড়িদের পাশে দাড়ালো মানবিক সংগঠন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস PIHR পরিবার

শান্ত বড়ুয়া,▪️বান্দরবান প্রতিবেদক◾

আজ চট্টগ্রাম পার্বত্য জেলা বান্দরবান সুয়ালেক এলাকায় প্রায় দুইশত শীতার্ত পাহাড়িদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন বাংলাদেশের অন্যতম মানবিক সংগঠনঠন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস।

এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন PIHR এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো:কামরুল কায়েস চৌধুরী,প্রধান বক্তা প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন সিকদার,সাবেক সেনা কর্মকর্তা ওমর ফারুখ,সংগঠক মো: তানবির আহমেদ, মো:মামুনুর রশিদ মামুন, মো: শাহীন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনমুন মারমা ও সানু শিং মারমা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ এবং ঐতিহ্যবাহি পাহাড়ি উওরিয় পরিয়ে সন্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুল কায়েস বলেন পিস ইন্টারন্যাশনা হিউম্যান রাইটস PIHR বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের আনাচেকানাচে সুবিধাবঞ্চিত মানুষের সেবাই কাজ করে যাচ্ছে।
আজকে আমরা তারি বদৌলতে পার্বত্য জেলা বান্দরবানের এই গহীন পাহাড়ে এসে শীতার্ত পাহাড়িদের পাশে মানবতার হাত বাড়ানোর চেষ্টা করছি।
এখানের সকল পাহাড়িরাও আমাদের ভাই বোন।আমাদের সব চাইতে বড় পরিচয় আমরা বাঙালি এ বাংলাদেশ আমাদের সবার।
গহিন পাহাড়ের ভেতর পাহাড়ীরা কি পরিমান শীতে কষ্ট পায় তারা কি পরিমাণ কষ্ট করে এখানে বসবাস করে তা এখানে এসে তাদেরকে না দেখলে বুঝার সুযোগ নেই।
আমি এই দেশের সকল স্তরের স্বাবলম্বী ব্যক্তিদের কে বলবো আপনারা সবাই একটু মানবিক হলে সহযোগিতার হাত বাড়ালে এই পাহাড়িরাও সুন্দর একটি জীবন অতিবাহিত করতে পারে।
এদের প্রতি আমাদের মন থেকে দরদ কাজ করা দরকার।
এই পাহাড়িরা চাইলেও আমাদের মত সুখের স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে না। পাহাড়ি অঞ্চলগুলোতে যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন। ওরা স্বাস্থ্য সেবা থেকে শুরু করে খাওয়া-দাওয়া পড়ালেখা সবগুলোতেই অবহেলিত হয়।
আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই পাহাড়িদের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ করছি।