মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার

◾প্রণয় দাশ গুপ্ত শিমুল▪️বিশেষ প্রতিনিধি
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর খুলশী এলাকার জাকির হোসেন রোডে অবস্থিত ভারতীয় হাই কমিশনের কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

 

প্রণয় দাশগুপ্ত শিমুল◾

মৃত কর্মকর্তার নাম নরেন্দ্র (৩৮)। তিনি ভারতীয় হাই কমিশনের সহকারী প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ভারতের চণ্ডীগড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, হাই কমিশনের পুরাতন ভিসা সেন্টারের দ্বিতীয় তলার ডেটা এন্ট্রি রুমসংলগ্ন বাথরুমের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— রাতের কোনো এক সময়ে বাথরুমে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, ‘মৃত ব্যক্তি বিদেশি নাগরিক হওয়ায় প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান খুলশীর ওসি আরিফুর রহমান।