শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বাংলাদেশ সংখ্যালঘু সমধিকারের চট্টগ্রাম মহানগর কমিটি গঠনের প্রস্তুতি নিয়ে বিশেষ আলোচনা সভা

◾অনুপম রায়▪️মহানগর প্রতিনিধি
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকার চট্টগ্রাম মহানগরীর প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত

◼️অনুপম রায়

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাথরঘাটাস্থ বান্ডেল রোডে বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের এক গুরুত্বপূর্ণ প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সর্বজন শ্রদ্ধেয় সমাজসেবক ও বিশিষ্ট সংগঠক বাবু তরুণ ভট্টাচার্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক দীপক কুমার পালিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি বাবু সুজিত সরকার, সাধারণ সম্পাদক বাবু শ্যামল দাশ, টিম শ্রীকৃষ্ণের পরিচালক বাবু রুবেল দাশ, খবর প্রতিদিনের বার্তা সম্পাদক বাবু প্রণয় দাশগুপ্তসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উজ্জ্বল শুক্র দাশ, অজিত কুমার দে, রিটন কান্তি ঘোষ, রঘুনাথ চক্রবর্তী, টুটুল দাশ, নির্মল দাশগুপ্ত, সোমা রানী দাশ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের এক পর্যায়ে টেলিযোগাযোগের মাধ্যমে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সমঅধিকার পার্টির চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন। তিনি নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই এ দেশের সমান মর্যাদার নাগরিক। আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেক মানুষ সমঅধিকার ও সমমর্যাদা নিয়ে সুখে-শান্তিতে বসবাস করবে। মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও ন্যায়বিচারের ভিত্তিতে আমরা একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই।”
প্রধান অতিথির বক্তব্যে দীপক কুমার পালিত বলেন, “বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকারের অগ্রযাত্রা চট্টগ্রামের মাটি থেকেই শুরু হতে যাচ্ছে। আগামী দিনে সারা বাংলাদেশের একঝাঁক মেধাবী, সাহসী ও আদর্শবান তরুণ নেতৃত্ব সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে।”
সভায় উপস্থিত বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভার শেষে চট্টগ্রাম মহানগরীসহ সারা দেশে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
“সমঅধিকার, সমমর্যাদা ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা ঐক্যবদ্ধ।”