শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

চট্টগ্রাম সরকারি গ্রন্থাগারে অনুষ্ঠিত হলো সাহিত্য আড্ডা ও তথ্যচিত্র প্রদর্শনী

অন্তর পাল আকাশ ◾ চট্টগ্রাম প্রতিনিধি
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

মোবাইলে আসক্তি কমিয়ে বই পড়ে আমাদের মেধাকে সমৃদ্ধ করতে হবে : পলাশ কান্তিনাথ রনি

অন্তর পাল আকাশ ◾চট্টগ্রাম প্রতিনিধ

চট্টগ্রাম সরকারি গণগ্রন্থাগারে এক সাহিত্য আড্ডা ও তথ্যচিত্র প্রদর্শনী ২৭ জুন বিকেলে পাবলিক লাইব্রেরি পাঠকক্ষে গ্রন্থাগারের পরিচালক দিলীপ কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাহিত্য আড্ডায় অতিথি ছিলেন যশোদা নগেন্দ্র নন্দী আবাসিক মহিলা কলেজের সহকারী অধ্যাপক কৃষ্ণা দাশ, বিজয় স্মরণী কলেজের সহকারী অধ্যাপক শুক্লা রাণী দেবী ও অরবিট গ্রুপের মহাব্যবস্থাপক লায়ন বাসু চৌধুরী। তথ্যচিত্র প্রদর্শন করেন গ্রন্থাগারের সিনিয়র সহকারী পরিচালক ঋষিকেশ পাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াপাড়া কলেজের সাবেক প্রভাষক, বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য হলো মানবজীবন, সমাজ, অনুভূতি ও চিন্তাধারার এক নান্দনিক ও সুবিন্যস্ত লিখিত রূপ। মানুষ যা ভাবে, অনুভব করে এবং কল্পনা করে- তা যখন সুসংবদ্ধ ও সুমধুর ভাষার মাধ্যমে লিখিত আকারে প্রকাশ পায় এবং তা মানুষের মনে আনন্দ ও ভাবের সঞ্চার করে, তখন তাকে সাহিত্য হয়ে উঠে। বই পড়া একটি ভালো অভ্যাস। মোবাইলে আসক্তি কমিয়ে বই পড়ে আমাদের মেধাকে সমৃদ্ধ করতে হবে। সাহিত্য আড্ডায় অংশ নেন সুবর্ণ শৈলী’র পরিচালক টিটু মল্লিক, সিটি কলেজের শিক্ষার্থী নান্টু কান্তি দেব নাথ, সিজিএসের শিক্ষার্থী অভ্র চৌধুরী, ইসলামিয়া কলেজের শিক্ষার্থী চুমকি চৌধুরী, ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী অনুস্মৃতা চৌধুরী (মাত্রা), গীতাধ্বনি প্রশিক্ষক পাপড়ী রুদ্র, আবৃত্তিশিল্পী প্রেমা চৌধুরী, চিকিৎসক কনিকা চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন গ্রন্থাগারের কর্মকর্তা টিংকু দে, মোঃ জালাল উদ্দীন, মোছা. সানজিদা সুলতানা, আজীম আলী, মোঃ জীবন হোসেন, মোঃ রেজাউদ্দীন চৌধুরী, মোঃ মাহমুদুল হক ও প্রমুখ। শেষে ঋতুকালীন ফল উৎসবের আয়োজন করা হয়।