শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ফটিকছড়ি উত্তর উপজেলা নতুন নামকরণ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মো: মুনতাসির ◾ফটিকছড়ি প্রতিনিধি
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

ফটিকছড়িতে যৌক্তিক স্থানে’ সদর দপ্তর ও সুয়াবিলকে উত্তর উপজেলা থেকে বাদ দেয়ার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

মো: মুনতাসির ◾ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের আয়তনে বৃহত্তম উপজেলা ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের খসড়া সিদ্ধান্তের পর থেকেই স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রস্তাবিত নতুন উপজেলার সদর দপ্তর ভুজপুরে না করে দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মাঝামাঝি ‘যৌক্তিক স্থানে’ স্থাপনের দাবি এবং সুয়াবিল ইউনিয়নকে বর্তমান ফটিকছড়ি উপজেলার সঙ্গেই বহাল রাখার দাবিতে উত্তাল হয়ে উঠেছে তিন ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত হেয়াকো বাজারসহ ফটিকছড়ি-ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টে একযোগে বিশাল মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বক্তারা অভিযোগ করেন, কোনো ধরনের গণশুনানি ছাড়াই একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন উপজেলার সদর দপ্তর ভুজপুরে স্থাপনের পাঁয়তারা করছে। তারা দাবি করেন, ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানে নারায়ণহাট ও দাঁতমারার মাঝামাঝি স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

দিনের প্রথম ভাগে দাঁতমারার হেয়াকো বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সাবেক ইউপি চেয়ারম্যান একরামুল হক বাবুল, নুরুল আমিন আজাদ, একরামুল হক একরাম, হাসান শামসুদ্দিন, ইদ্রিস মিয়া ইলিয়াছ, মুফতি হাবিব উল্যাহ আজিজী, সাংবাদিক কামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

অন্যদিকে, দাঁতমারা ইউনিয়নর বালুটিলা বাজার এলাকায় বিক্ষোভকারীরা মহাসড়কের ওপর টায়ার, গাছ ও বাঁশ জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে খাগড়াছড়ি-ঢাকা রুটের দূরপাল্লার বাস-ট্রাকসহ সব ধরনের যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
একই দিনে নারায়ণহাট ইউনিয়ন এলাকায় স্কুল শিক্ষার্থীসহ স্থানীয় জনতা সড়কে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। বক্তারা ভুজপুরে উপজেলা সদর না করে মধ্যবর্তী স্থানে স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করেন।

এদিকে পৃথক কর্মসূচিতে সুয়াবিল ইউনিয়নবাসীরা নতুন ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলায় অন্তর্ভুক্ত না হয়ে বর্তমান ফটিকছড়ি উপজেলার সঙ্গেই থাকার দাবি জানান। তাদের মতে, বর্তমান উপজেলা সদর থেকে সুয়াবিলের দূরত্ব মাত্র ৪–৫ কিলোমিটার হওয়ায় যোগাযোগ ও প্রশাসনিক সুবিধা বিবেচনায় এটি পরিবর্তন অযৌক্তিক হবে।

উল্লেখ্য, আগামী ১ জুলাই (বুধবার) প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন উপজেলা গঠনের খসড়া প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপিত হওয়ার কথা রয়েছে। তার আগের দিনই এমন কর্মসূচিকে ঘিরে ফটিকছড়িতে উত্তেজনা চরমে পৌঁছেছে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিকার সভায় স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করা হলে পুরো উত্তর ফটিকছড়ি অচল করে দেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।