শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সনাতনী নেতাদের সঙ্গে চট্টগ্রাম পুলিশ সুপারের মত বিনিময় সভা

◾প্রণয় দাশ গুপ্ত শিমুল▪️চট্টগ্রাম ব্যুরো
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে চট্টগ্রাম পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রনয় দাশগুপ্ত শিমুল ◾চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পরিচিতি, পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম।

সভার শুরুতে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ নিজেদের পরিচয় প্রদান করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও বক্তব্য উপস্থাপন করেন। তারা জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চট্টগ্রাম জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

পুলিশ সুপার সকলের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ পুলিশ সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রম পালনের পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সার্বক্ষণিক তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, জেলার প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি মানসম্মত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কমিটিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

পুলিশ সুপার মহোদয় উপস্থিত নেতৃবৃন্দকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতন ভূমিকা পালন, স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা জনবান্ধব, পেশাদার ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

উপস্থিত সকলেই ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান করেন পুলিশ সুপার।