মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
নিদারুণ এক কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করছে কর্মজীবী ও নানা পেশার সাধারণ মানুষরা।এই অতি সাধারণ মানুষ গুলোকে দেখার যেন কেউ নেই।
তবে সেই সকল প্রশ্ন ও হতাশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নগরবাসীর এই কঠিন পরিস্থিতিতে সুপারম্যান এর মত মাঠে নেমেছে সদ্য নির্বাচিত সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম নগরীর প্রত্যেকটি এলাকার জলাবদ্ধতাকে খুব কঠিন নজরে রেখেছেন।নগরীর জলাবদ্ধতা নিরশনে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
বিশেষ নির্দেশনায় এবং নিজের তত্ত্বাবধানে জলবদ্ধতার বিষয়ে মাঠে কাজ করার জন্য তৈরি করেছেন সিডিএ কর্তৃক বিশেষ মনিটরিং সেল।
সিডিএ চেয়ারম্যানের মনিটরিং সেলের টিমের সাথে কাজ করছেন সেনাবাহিনীরও একটি বিশেষ টীম।
খবর প্রতিদিন জানতে চাইলে এই জলজোট এর বিষয়ে চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন গত ৪৪ বছরের রেকর্ড ব্রেক করেছে এবার টানা বৃষ্টি। যার কারণে নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে তবে বৃষ্টি কয়েক ঘন্টার জন্য থামলেই পানি নেমে যাবে। তিনি আরো বলেন সিডিএ কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছেন নগরবাসীর নিরাপত্তার জন্য এবং এই জলাবদ্ধতাই যেন কোন জায়গায় কোন ধরনের ক্ষতি নগরবাসীর না হয় সে জন্য সিডিএ’র স্পেশাল মনিটরিং টিম মাঠে চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে।
তিনি নগরবাসীকে শান্ত থাকার জন্য ও নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
সিডিএ চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকেই এরই মধ্যেই বিভিন্ন সাহসী কর্মকাণ্ড ও বিশেষ উদ্যোগের কারণে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে ভূয়সী প্রশংসা কুরিয়েছেন নবনির্বাচিত এই সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন।
সাধারণ মানুষদের অভিমত অনেকদিন পর সিডিএ’র মতো খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন একজন যোগ্য ব্যক্তি পেয়ে আমরা অনেক বেশি খুশি। এই ধরনের একজন ম্যাজিক ম্যান চট্টগ্রাম নগর উন্নয়নের স্বার্থে অনেক আগেই দরকার ছিল। সবাই বর্তমান সরকারের এই দুর্দশী চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছে এবং নবনির্বাচিত সিডিএ’র চেয়ারম্যানের হাত ধরে নতুন একটি পরিকল্পিত নগরী বিনির্মাণ হবে বলে আশা করছে