শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান

সুজন চক্রবর্তী ◾ভারত প্রতিনিধি
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন সৎসঙ্গ পরিবার

সুজন চক্রবর্তী◾ভারত প্রতিনিধি

ভারতের আসামরাজ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ ও পুর্ণবাসন কার্যক্রমে সহায়তা দিতে সৎসঙ্গের পক্ষ থেকে আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান প্রদান করেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য্যদেব।
শনিবার (২৫ জুলাই ) গুয়াহাটির লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সাক্ষাৎ করে সৎসঙ্গের সহকারী সম্পাদক ডঃ স্বপন কুমার বিশ্বাস আচার্য্যদেবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর হাতে ২ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আসাম রাজ্যের কয়েকজন মন্ত্রী, স্থানীয় ভক্ত ও সৎসঙ্গের কর্মীরা  উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অনুদান গ্রহণ করে আচার্য্যদেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌহার্দ্যপূর্ণ  পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পূর্ণব্যক্ত করা হয়।