শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা আরও বেগবান করতে সমন্বিত পদক্ষেপ নেয়া হবে আবু সুফিয়ান এমপি

খবর প্রতিদিন ডেস্ক◾
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা আরও
বেগবান করতে সমন্বিত পদক্ষেপ নেয়া হবে
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় আবু সুফিয়ান এমপি

খবর প্রতিদিন ডেস্ক◾

চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে হাসপাতালের চিকিৎসাসেবা আরও বেগবান করতে সমন্বিতভাবে পদক্ষেপ নেয়া হবে। এ হাসপাতালকে রোগীবান্ধব করতে হলে চিকিৎসক-কর্মকর্তা-নার্স ও কর্মচারীদেরকে আরও আন্তরিক হতে হবে।

হাসপাতালের ইনডোর, আউটডোর ও জরুরী বিভাগে রোগীরা যাতে তাদের কাঙ্খিত চিকিৎসাসেবা পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আজ ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোহাম্মদ আবু সুফিয়ান এমপি এসব কথা বলেন।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুনভাবে গঠিত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা এটি। সভায় হাসপাতালের জন্য জনবল নিয়োগ, নতুন ভবন নির্মাণে পরিকল্পনা গ্রহণ, পুরাতন জরাজীর্ণ ভবন মেরামত, এনআইসিইউ স্থাপন, প্রসূতি সেবা বৃদ্ধি, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান, পরিস্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা, অগ্নিনির্বাপক ও দুর্যোগ মোকাবেলায় জরুরী পদক্ষেপ গ্রহণ, নিরাময় ও প্রতিষেধক ব্যবস্থা, হতদরিদ্র মহিলা, শিশু, বৃদ্ধ ও সুবিধাবঞ্চিতদের সেবা সুনিশ্চিতকরণ, মানবসম্পদ উন্নয়ন, ওষুধ, যন্ত্রপাতি, আসবাবপত্র ও স্থাপনার সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্বারোপ করেন সাংসদ মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, জেনারেল হাসপাতালের কার্যক্রম ভবিষ্যতে আরও দৃশ্যমান করে রোগী সাধারণের কাক্সিক্ষত সেবা নিশ্চিতে উদ্যোগ নেয়া হবে। এ হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করতে সরকারের সহযোগিতা কামনা করা হবে। পাশাপাশি জেনারেল হাসপাতালের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাবো।

সভায় কমিটির নবনির্বাচিত অন্যান্য সদস্যবৃন্দ হাসপাতালের সামগ্রিক চিকিৎসাসেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতালের কর্মপরিবেশ কিভাবে আরও বেশি রোগীবান্ধব করা যায় সে বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক (সহযোগী অধ্যাপক-কার্ডিওলজি) ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মোঃ একরাম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, প্রফেসর (ডা.) মোঃ জসিম উদ্দিন, প্রফেসর (ডা.) সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, বাসস’র বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান, মোঃ আনামুল হক ইকবাল, ডা. হোসনা আরা বেগম ও নার্সিং সুপারভাইজার মঞ্জু রানী দাশ।##