শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রংপুরে চার হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামে সচেতন নাগরিক সমাজ ও ছাত্রছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক ◾
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

রংপুরে চার হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামে সচেতন নাগরিক সমাজ ও ছাত্রছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক◾

রংপুরে সংঘটিত চারজনের মর্মান্তিক হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল ৪ ঘঠিকায় চট্টগ্রামের চেরাগী চত্বরে ‘চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজ ও ছাত্রছাত্রীবৃন্দ’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করে সমর্থন জানায় বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) ও সনাতন অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি, জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি, সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম, বাংলাদেশ হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা কমিটি ও বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটি।
​সচেতন নাগরিক সমাজের উপদেষ্টা মিলন শর্মা ও সমন্বয়কারী শ্রী নন্দ দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএসপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি নারায়ণ মজুমদার, সহ-সভাপতি গৌরাঙ্গ প্রসাদ, সাধারণ সম্পাদক এডভোকেট সন্জয় চক্রবর্তী, অর্থ ও দপ্তর সম্পাদক নয়ন বিশ্বাংগ্রী, সাহাজিপাড়া সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক টিংকু দাশ, সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী, অর্থ সম্পাদক অসীম কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক ত্রিপন ভৌমিক ও পল্লব কান্তি চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া দাশ, বাংলাদেশ সংখ্যালঘু সমঅধিকার চট্টগ্রাম মহানগরের সদস্য নিশান সরকার, টিংকু দাশ, পারুল দাশ এবং সমন্বয়কারী ধ্রুব চৌধুরী, মুমু চৌধুরী, রানু সরকার ও স্বপ্না দে প্রমুখ!

​বক্তারা বলেন, রংপুরে সংঘটিত এই মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটনে দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত প্রয়োজন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে আইনের শাসন, নাগরিক নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের সহিংসতার ঘটনা কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করেন তারা।
​মানববন্ধন শেষে আয়োজক ও অংশগ্রহণকারীদের একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাঁরা দেশে নাগরিক নিরাপত্তা, শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর আহ্বান জানান।