র্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান
মহানগর প্রতিনিধি ◾চট্টগ্রাম
Update Time :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Share
র্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান
মহানগর প্রতিনিধি ◾চট্টগ্রাম
চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি র্যাব-১৫-এ কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।
নতুন দায়িত্ব নেওয়ার আগে র্যাব-৭-এর অধিনায়কের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি এখন রাব ৪ এ।
উল্লেখ্য, সাধারণত সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা নির্দিষ্ট মেয়াদে র্যাবে প্রেষণে (ডেপুটেশন) দায়িত্ব পালন করেন এবং মেয়াদ শেষে নিজ নিজ বাহিনীতে ফিরে যান। এরই ধারাবাহিকতায় এই রদবদল হয়েছে বলে জানা গেছে।