মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সিদ্ধিরগঞ্জে ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাঁচপুরীর হস্তক্ষেপে মার্কেট বন্ধ

Reporter Name
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সরকারের পক্ষ থেকে শপিং মল এবং বিপনী বিতাণ খোলার পক্ষে নির্দেশনা থাকা সত্ত্বেও দেশের অধিকাংশ দোকান মালিক সমিতি শপিং মল বন্ধ রাখার ঘোষনা দেন। করোনার বিস্তার রোধেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সাথে একাত্বতা ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁঁচপুরী। সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অবস্থিত হাবিবুল্লাহ কাঁচপুরীর মালিকানাধীন হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সও ঈদের বাজারে বন্ধ রাখার ঘোষনা দেন। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ১০’মে হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা তাদের বিপনী বিতানগুলো খুলতে শুরু করে। সামাজিক দূরত্ব না মেনেই শুরু হয় ঈদের কেনাকাটা। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরীর হস্তক্ষেপে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী বলেন, সরকারী ভাবে শপিং মল খোলার অনুমতি থাকলেও সকলের নিরাপত্তার কথা চিন্তা করে আমার এ সিদ্ধান্ত। কারণ বহু চেষ্টা করেও ঈদের বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হবেনা। ফলে করোনার সংক্রমণ বহুগুণ বেড়ে যেতে পারে। তাই সকল দোকান মালিকদের সম্মতিতেই বন্ধ ঘোষনা করা হলো হাজী ইব্রাহীম শপিং কমপ্লেক্স।