শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার চট্টগ্রামে সনাতনী ধর্মীয় ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো আন্তর্জাতিক বিশ্বতানের রবীন্দ্র নজরুল সংগীত প্রতিযোগিতার আসর ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার উদ্বোধন হলো আন্তর্জাতিক বিশ্বতানের স্থায়ী একাডেমিক অফিস চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য আবু সুফিয়ান সিডিএ’র শর্ত ভঙ্গ করে কোরাল রীফের বহুতল ভবন নির্মাণ ও প্রতারণার অভিযোগ  ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের প্রয়াণ দিবসে শ্রদ্ধা ও ভালোবাসার অঞ্জলি জ্বালানি সংকটের কারণে অফিস ও বাণিজ্যের সময়সূচীতে পরিবর্তন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শর্ত সাপেক্ষে হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স খোলার অনুমতি পেলো ব্যবসায়ীরা

Reporter Name
Update Time : শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিন করোনা ভাইরাসের কারনে সরকারী-বেসরকারী অফিস আদালত সাধারণ ছুটি ঘোষনা করেছেন সরকার। বিভিন্ন জেলা জুড়ে চলছে লকডাউন। করোনা সংক্রমণ এড়াতে বন্ধ রয়েছে দেশের শপিং মল গুলো। সরকারের নির্দেশনা মেনে খোলা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। তেমনিই শর্ত সাপেক্ষে এবং ব্যবসায়ীদের অনুরোধে খোলা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোডে অবস্থিত হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কেটের মালিক এবং বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী। তিনি বলেন, দীর্ঘদিন মার্কেট বন্ধ থাকার কারনে দিশেহারা হয়ে পড়েছে ব্যবসায়ীরা। মার্কেট খোলা হলে করোনা সংক্রমণ আরো বৃদ্ধি পেতে পারে তাই আমি মার্কেট খোলার পক্ষে ছিলাম না। কিন্তু ব্যবসায়ীদের অনুরোধে এবং শর্ত সাপেক্ষে খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে যতি কোন দোকান ব্যবসায়ী স্বাস্থ্যবিধি না মানে তাহলে সেই দোকান সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে। এতে করে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। হাবিবুল্লাহ কাঁচপুরী আরও বলেন, যাহারা দোকান খুলবেন তারা অবশ্যই সরকারী বিধি বিধান মেনে ব্যবসা করতে পারবেন। সরকরের নিয়ম অমান্যকারী হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সে ব্যবসা করতে পারবেনা।