শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সৌদিতে জঙ্গি হামলায় বাংলাদেশিসহ ৪ জনের মৃত্যু

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সৌদি আরবের কাসিম প্রদেশে জঙ্গি হামলায় এক বাংলাদেশিসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার (০৮জুলাই) বিকালে প্রদেশটির বুরাইদহ এলাকার একটি চেক পয়েন্টে এই জঙ্গি হামলা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য ও দুজন জঙ্গিও রয়েছে।খবর মিডলইস্ট আইয়ের।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোববার বিকালে বুরাইদহ-তারফিয়াহ রোডের কাসিম এলাকায় একটি গাড়িতে করে এসে তিন জঙ্গি নিরাপত্তা চৌকিতে আগুন দেয়। এসময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিন জঙ্গির দুইজন নিহত ও একজন আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সেসময় পুলিশ অফিসার সুলাইমান আবদুল আজিজ এবং ওই বাংলাদেশি নিহত হন। তবে নিহত বাংলাদেশির পরিচয় প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।এ ঘটনার পরই তদন্তে নেমেছে সৌদির নিরাপত্তা বাহিনী।

এর আগে গত ২০ এপ্রিল দেশটির আসির প্রদেশের একটি চেকপয়েন্টে জঙ্গি হামলায় এক পুলিশ সদস্য মারা যায়।