মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

লালপুরে আমগাছে ঝুলে থাকা যুবকের লাশ উদ্ধার

স্বাধীন আলম
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

 

স্বাধীন আলম হোসেন
লালপুর নাটোর

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের
মোড়দহ এলাকায় রঘুনাথপুর-বাহাদুরপুর
গ্রামের মধ্যখানে ব্রিজের পাশে জৈনক আশরাফ উদ্দিন মাষ্টারের আম বাগানের একটি আম গাছে ঝুলে থাকা নাজমুল হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লালপুর থানার পুলিশ। বৃহস্পতিবার(২৯শে আগষ্ট-২৪)সকালে এই লাশ উদ্ধার করা হয়।নিহত নাজমুল হোসেন ঐ গ্রামের পাঁচু মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষাণরা মাঠে কাজে যাওয়ার পথে ওই বাগানের একটি আম গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঐ লাশ উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানান,লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে,ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠনো হবে।তিনি আরও জানান,তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে মামালা প্রক্রিয়াধীন রয়েছে।