শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

৮ বছর ধরে নিখোঁজ টেকনাফের আব্দুল্লাহ: ফিরে পেতে পরিবারের আকুতি: 

জামাল উদ্দীন
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

 

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার টেকনাফে ৮ বছরেও ফিরেনি টেকনাফ সদর ইউনিয়নের জাহাঁলিয়াপাড়া ২ নং ওয়ার্ড এলাকার শামশুমিয়ার  পুত্র মো. আব্দুল্লাহ। ঘরে ফিরে আসবে এমন আশায় বুক বেঁধে ঘুমড়ে কাদঁছে তার মা বাবা। ৮ বছর পেরিয়ে গেলেও থামছে না মা বাবার কান্না।

 

২০১৬ সালের ১৩ জানুয়ারি বুধবার সকাল ৯ টার দিকে মো. আব্দুল্লাহসহ তার এক বন্ধু মো. জয়নাল  কক্সবাজার লিংক রোড এলাকায় মুরগির খাবারের পাত্র কিনতে দোকানের সামনে পৌঁছার কিছুক্ষণ পর সাদা পোশাকধারী  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তারা দুজন কে  অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর থেকে পরিবারের পক্ষ থেকে বহু চেষ্টা তদবির করা হলেও ঘরে ফিরে আসেননি মো. আব্দুল্লাহ।

অপহরণ রহস্যের কূল কিনারাও পাওয়া যায়নি। এমনকি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ধরনা দিয়েও কোনো ফল পাওয়া যায়নি। ফলে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিনাতিপাত করছে পরিবার। পরিবারে বিরাজ করছে গভীর হতাশা ও শূন্যতা। এখনও ফিরে পাওয়ার প্রহর গুনছে মা-বাবা, ভাই বোনসহ আত্মীয় স্বজনরা।

জানা যায়, এদিকে ছেলেকে হারিয়ে নির্বাক মো. আব্দুল্লাহ মা রহিমা খাতুন। ঘটনার পর থেকে তিনি ধীরে ধীরে নির্জীব হয়ে পড়েছেন। এছাড়া ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায়, কান্না আর থামছে বছর ধরে কিন্তু ছেলে আর ফিরে আসে না।

পরিবার সহ এলাকাবাসীর প্রশ্ন এমনকি অপরাধ ছিল মো. আব্দুল্লাহ’র । যে কারণে রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন তিনি। মো. আব্দুল্লাহ’র মা রহিমা খাতুন জানান, আমার ছেলে কোন ধরনের রাজনীতিতে জড়িত ছিল না। কী কারণে, কেন তুলে নিয়ে হলো আমি জানি না। তিনি এখনও আশাবাদী সন্তান তার বুকের ধন ফিরে আসবে।

অপরদিকে এ ঘটনার তিনি কোনো মামলা করেনি। তাই নিরুপায় হয়ে অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তারপরেও তার খোঁজ পাওয়া যায়নি।

একইভাবে মো. আব্দুল্লাহ’র  সাথে থাকা সেন্টমার্টিনের জয়নাল ও  টেকনাফ থেকে যাওয়া  তার বন্ধু টেকনাফ সদর ইউনিয়নের জাহাঁলিয়া পাড়ার আবদুল মোতালেব এর ছেলে জাহেদ হোসেন জাকু কক্সবাজার কলাতলী অবস্থান করা রুম থেকে তুলে নিয়ে যায় । সেই থেকে তিন জনের এখনও খোঁজ পাওয়া যায়নি।

এব্যাপারে নিখোঁজ মো. আব্দুল্লাহর পরিবারসহ জয়নাল ও জাহেদ হোসেন পরিবার প্রশাসনের কাছে নিখোঁজদের ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন।