শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বয়ারচর সংযোগ ব্রিজ ও বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

মোহাম্মদ আবু নাছের
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

নোয়াখালী সড়কের বয়ারচর সংযোগ ব্রীজঘাট ও বেড়িবাঁধ রক্ষার দাবীতে মানববন্ধন করেছে বয়ারচর ও রামগতি দুই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

শনিবার ( ৭ সেপ্টেম্বর) দুপুরে বয়ারচর সংযোগ ব্রীজঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও এলাকাবাসী।

 

এ সময় বক্তরা বলেন, আমাদের বয়ারচরের সংযোগ ব্রীজটি রয়েছে নদীর শ্রোত পরিবর্তন হয়ে বিভিন্ন পাড় ভাঙ্গন শুরু হয়েছে। এতে তলিয়ে গেছে অনেক বসত-ভিটা। এ মুহূর্তে ব্রীজটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যদি তা দ্রুত সংস্কার কারা না হয় তাহলে এই অঞ্চলের ৫০ হাজারের বেশি মানুষ রামগতি উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

 

স্থানীয়রা মানববন্ধন থেকে জানান, ব্রীজঘাটের পাশাপাশি বেড়িবাঁধ অতি দ্রুত সংরক্ষণ করা প্রয়োজন। বেড়িবাঁধ ভাঙনের কারণে কৃষি জমিতে নোনা পানি ডুকে ফসলি জমি নষ্ট হচ্ছে। একই সাথে বাড়িঘর গুলো ভাঙন শুরু হয়েছে।

 

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।